নূরুন নিসা ফাউন্ডেশন আয়োজিত মেডিকেল ক্যাম্পের শুরুতে নিবেদিত প্রাণ ভলান্টিয়ারদেরকে তাঁদের দায়িত্ব সুন্দরভাবে বুঝিয়ে দেয়া হচ্ছে। যদিও আগেই এ ব্যাপারে দিক নির্দেশনা দেয়া হয়েছে, তবুও মাঠে নামার পরে ফাইনালি সবাইকে সর্বশেষ ব্রিফিং দিচ্ছেন আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান সাহেব।
শুরু থেকেই আমাদের একটাই টার্গেট ছিল, যাতে সেবা গ্রহণ করতে এসে কোন অতিথি কোন ধরণের জটিলতা, সমস্যা বা কোন ধরণের বিশৃঙ্খলার সম্মুখীন না হন। আমরা প্রায়ই দেখি এ ধরণের পাবলিক ফাংশনগুলোতে সুপরিকল্পিত ব্যবস্থাপনার অভাবে অনেক ধরণের ভোগান্তির স্বীকার হতে হয় অনেক কে। কিন্তু আমরা কৃতজ্ঞতার সাথে বলতে পারি, আমাদের সুব্যবস্থাপনা সকলেরই নজর কাড়তে সক্ষম হয়েছে। আমরা অনেক রোগীর সাথে কথা বলে দেখেছি, তাঁদের আন্তরিকতাপূর্ণ তৃপ্তির হাসি দেখেই বুঝা যাচ্ছিল তাঁরা কতটা সন্তুষ্ট হয়েছেন এবং কতটা উপকৃত হয়েছেন। যাদের সাথে আমাদের ব্যক্তিগতভাবে কথা হয়েছে, তাঁদের প্রত্যেকের প্রতি একটা কমন জিজ্ঞাসা ছিল, কোন ধরণের অভিযোগ আছে কিনা। একজন ব্যক্তিও আমাদের কোন ডাক্তার, কোন ভলান্টিয়ার বা কোন ব্যবস্থাপনা নিয়ে কোন ধরণের অভিযোগ তুলেন নি, যা অবিশ্বাস্য মনে হলেও, আমাদের ক্ষেত্রে এমনটিই ঘটেছে। একজন রোগীতো হাসতে হাসতেই বললেন, “ভাই, আপনাদের ডাক্তারদের কথা শুনলেই মনে হয় রোগ ভালো হয়ে গেছে!”


