স্বামী মারা গেছে, এরপর জটিল রোগে একে একে ৫ ছেলে মারা গেছে মায়ের চোখের সামনে। স্বামী সন্তান হারানো বেগমের শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। ওষুধের যোগান দেওয়া তো দূরের কথা, ৩ বেলার আহার নিশ্চিত করাই হয়ে উঠেছে দুর্বিষহ।
মাঠ পর্যায়ে জরিপ করে এরকম শতাধিক মানুষের দুঃখ কষ্ট শুনেছে নুরুন নিসা ফাউন্ডেশন এবং তৈরি করেছে তালিকা। যাদেরকে স্থায়ী কার্ডের অধীনে আনা হবে। স্থায়ী কার্ডধারীরা মাসিক এবং বাৎসরিক বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন।
আর এসকল বিষয় নিয়ে দ্বিতীয়বারের মতো সম্পন্ন হলো আলোচনা সভা। সভা শেষে মহিলাদেরকে বোরকা ও ওড়না এবং পুরুষদেরকে লুঙ্গি উপহার দেওয়া হয়।