বাবা আমার স্বামী মারা গেছে ৯ বছর আগে!
ছেলে নেই?
না বাবা, মেয়ে আছে তাদের বিয়ে দিছি!
আপনার আয়ের উৎস কি?
কোন আয়য়ের উৎস নেই বাবা!
আমাদের করা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন “রাশিদা বেগম”
বাজারে চাল ডালের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে, রাশিদা বেগমের মতো অনেকেই আছেন যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয়ের ক্ষমতা হারিয়েছেন।
নূরুন নিসা ফাউন্ডেশনের একটি দীর্ঘমেয়াদী প্রকল্প “স্থায়ী কার্ড” যেটির মূল লক্ষ রাশিদা বেগমের মতো সহায় সম্বলহীন মানুষদের খাদ্য, পোশাক, ঔষধ সহ প্রয়োজনীয় জিনিস প্রদান করা।
“স্থায়ী কার্ডের” অধীনে প্রথমবারের মতো প্রদান করা হল চাল, ডাল, তেল, লবণ সহ বেশ কিছু খাদ্যসামগ্রী।



