নুরুন্নিসা ফাউন্ডেশন সম্প্রতি বর্গুনা জেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। আমাদের এই উদ্যোগে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণ এবং স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সহায়তায় আমরা ত্রাণ পৌঁছে দিতে পেরেছি।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল, আলু, তেল, ফিটকিরি, শুকনো খাবার এবং জামা-কাপড় ইত্যাদি। আমরা আশা করি এই ত্রাণ সামগ্রী তাদের দৈনন্দিন জীবনে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।
নুরুন্নিসা ফাউন্ডেশন সবসময়ই সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের কার্যক্রমকে সফল করার জন্য ধন্যবাদ।
আপনারাও চাইলে আমাদের পরবর্তী ত্রাণ বিতরণ কর্মসূচিতে যোগদান করতে পারেন। আরও তথ্যের জন্য আমাদের ফেসবুক পেজে চোখ রাখুন।
নুরুন্নিসা ফাউন্ডেশন – “আমরা আছি আপনার পাশে”।