আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে নুরন্নিসা ফাউন্ডেশন এর উদ্যোগে কেরানীগঞ্জে “Kids Heat Awareness” প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রায় একশত শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে আমরা এই অনুষ্ঠানটি উদযাপন করেছি।
অনুষ্ঠানের শুরুতে আমাদের সম্মানিত স্বেচ্ছাসেবক দলের সদস্যরা তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। বিশেষ করে ডা. ইমরান তার “Kids Heat Awareness” বিষয়ে প্রধান বক্তব্য প্রদান করেন, যা উপস্থিত সকলের মাঝে ব্যাপক প্রশংসিত হয়। ডা. ইমরান শিশুদের গ্রীষ্মকালে তাপ থেকে সুরক্ষিত রাখার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন এবং সকলকে সচেতন থাকার আহ্বান জানান।
অংশগ্রহণকারীদের মধ্যে অর্গানিক শরবত, সিঙ্গারা, সমুচা এবং চকলেট বিতরণ করা হয়। শিশু এবং অভিভাবকগণ এই খাবারগুলো উপভোগ করেন এবং আমাদের এই উদ্যোগের প্রশংসা করেন।
এই সফল প্রোগ্রামটি বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে যারা উপস্থিত ছিলেন এবং আমাদেরকে সমর্থন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করি ভবিষ্যতেও এধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারব।
সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা
“নুরুন নিসা ফাউন্ডেশন – আমরা আছি আপনার পাশে”