নূরুন নিসা ফাউন্ডেশনের নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবকবৃন্দ ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে গভীর রজনীতে নির্ঘুম নিরলস সেবা দিয়ে যাচ্ছেন; অসহায় মানুষদের মাঝে খাবার বিলিয়ে দিয়ে তাঁদের একবেলা ক্ষুধার জ্বালা মেটানোর চেষ্টা করছেন।
আমরাতো রাত গভীর হওয়ার আগেই ভালো ভালো মজার মজার হরেক রকমের খাবার খেয়ে, তৃপ্ত উদর নিয়ে আরামের বিছানায় শান্তির ঘুমে হারিয়ে যাই। আর, একই সময়ে এমন অনেক মানুষ আছেন যাদের মাথা গোঁজার ঠাই নেই, আরামের নরম বিছানা নেই, ক্ষুধার তাড়নায় ছটফট করতে থাকা অতৃপ্ত ক্লান্ত দেহ হয়তো পথের পাশেই এলিয়ে দেয় অসংখ্য পোকামাকড় এবং মশার যন্ত্রণাকে উপেক্ষা করেই। এই সকল মানুষদের কষ্ট দেখার বা বোঝার কোন মানুষ নেই। সমাজের চোখে তারা কেমন যেন এক ঘৃণ্য প্যারাসাইটের ন্যায়। আপনারা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, কত অসহায় মানুষের রাত কাটে পথে প্রান্তরে, রেল স্টেইশনে, দোকান পাটের সামনে রাখা টেবিলে, ফুট ওভার ব্রিজের উপরে নিচে, এমনকি ময়লার স্তূপের পাশে। নূরুন নিসা ফাউন্ডেশনের অন্যতম একটি এজেন্ডা হচ্ছে এসকল অসহায় মানুষদের সহায় হিসেবে পাশে এসে দাঁড়ানো। তাঁদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা নিজেদেরকে ছোট ভাববেন না, আমরা আছি আপনার পাশে!
ইনশা আল্লাহ্, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে এ এসকল আপাত মূল্যহীন মানুষদের জীবনকে প্রতিষ্ঠিত করে তাঁদের নিজ পায়ে দাঁড়ানোর মত স্থিতিশীলতা তৈরীতে আমরা অগ্রণী ভূমিকা পালন করব। আসুন, আমরা অন্যায় অনাচারে আর পক্ষপাতদুষ্টে দূর্গন্ধময় এই বিশ্বকে মানবতার স্লোগানে সুরভিত সুবাসিত করতে হাতে হাত রেখে এগিয়ে আসি!

.jpg)