নুরুন্নিসা ফাউন্ডেশন বর্গুনা জেলায় ত্রাণ বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে!

নুরুন্নিসা ফাউন্ডেশন সম্প্রতি বর্গুনা জেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। আমাদের এই উদ্যোগে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণ এবং স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সহায়তায় আমরা ত্রাণ পৌঁছে দিতে পেরেছি।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল, আলু, তেল, ফিটকিরি, শুকনো খাবার এবং জামা-কাপড় ইত্যাদি। আমরা আশা করি এই ত্রাণ সামগ্রী তাদের দৈনন্দিন জীবনে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।
নুরুন্নিসা ফাউন্ডেশন সবসময়ই সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের কার্যক্রমকে সফল করার জন্য ধন্যবাদ।
আপনারাও চাইলে আমাদের পরবর্তী ত্রাণ বিতরণ কর্মসূচিতে যোগদান করতে পারেন। আরও তথ্যের জন্য আমাদের ফেসবুক পেজে চোখ রাখুন।
নুরুন্নিসা ফাউন্ডেশন – “আমরা আছি আপনার পাশে”।

পরিষ্কার পরিছন্নতার মাধ্যমে হোক শুরু এবং শেষ।

একটি গবেষণায় দেখা গেছে “পিঁপড়ারা তাদের দিনের একটি উল্লেখযোগ্য সময় নিজেদের এবং তাদের বাসাবাড়ি পরিষ্কার করতে ব্যয় করে।”
আবার জাপানি একটি জনপ্রিয় প্রবাদ আছে “As waterfowls move on to other places, they pass through without dirtying the water or making waves.” অর্থাৎ জলপাখিরা স্থান পরিবর্তনের সময় পানি নোংরা অথবা কোনো ঢেউ সৃষ্টি না করেই স্থান পরিবর্তন করে”
এটি আমাদের শেখায় যে “কোনো স্থান ব্যবহারের পর তা পরিত্যাগ করার সময় ঠিক আগের মতোই রাখা, সম্ভব হলে আগের অবস্থা থেকে আরো সুন্দর করার চেষ্টা করা ।”
নুরুন নিসা ফাউন্ডেশনের প্রত্যেকটি প্রোগ্রাম শেষে ভলেন্টিয়ারগণ প্রোগ্রাম স্পট পরিষ্কার করতে কখনোই ভোলেন না, যা আমাদের প্রত্যেকটি প্রোগ্রামের অবিচ্ছেদ্য অংশ।
পরিষ্কার পরিছন্নতার মাধ্যমে হোক শুরু এবং শেষ।

May be an image of text that says "NURUNNISA FOUNDATION প্রোগ্রাম শেষে"

May be an image of 7 people and text that says "NURUNNISA FOUNDATION AD ES"

May be an image of 4 people and text

May be an image of 3 people and text that says "NURUNNISA FOUNDATION BANGLADESH"

May be an image of 6 people, train and text

May be an image of 1 person

 

নুরুন নিসা ফাউন্ডেশনের আয়োজন বৃক্ষ রোপন কর্মসূচি

পানির অপর নাম জীবন। গবেষকদের তথ্য মতে একজন মানুষ পানি ছাড়া বেঁচে থাকতে পারে ৩ দিন, অন্যদিকে একজন মানুষ অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে ৩ মিনিট।
পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য একটি দেশে কমপক্ষে ২৫ শতাংশ বনভূমি থাকা উচিত, কিন্তু বাংলাদেশে বর্তমানে বনভূমি আছে মাত্র ১৪ শতাংশ।
প্রতিনিয়ত যে পরিমান গাছ কাটা হচ্ছে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি স্বরূপ।
যত্রতত্র গাছ কাটা বন্ধ করতে এবং তরুণ প্রজন্মকে গাছ লাগানোয় উদ্বুদ্ধ করতে নুরুন নিসা ফাউন্ডেশনের আয়োজন বৃক্ষ রোপন কর্মসূচি।

তীব্র গরমে জনসচেতনতা মূলক আলোচনা ও শরবত বিতরণ

তীব্র তাপদাহে পুড়ছে সারা বাংলাদেশ, মাত্রাতিরিক্ত গরমের কারণে অসুস্থতা বাড়ছে প্রতিনিয়ত।
এই পরিস্থিতিতে জনসাধারণের করণীয় এবং বর্জনীয় নিয়ে খিলগাঁও সিপাহীবাগে নুরুন নিসা ফাউন্ডেশনের আয়োজন “তীব্র গরমে জনসচেতনতা মূলক আলোচনা ও শরবত বিতরণ

তীব্র গরমে জনসচেতনতা মূলক আলোচনা ও শরবত বিতরণ

তীব্র তাপদাহে পুড়ছে সারা বাংলাদেশ, মাত্রাতিরিক্ত গরমের কারণে অসুস্থতা বাড়ছে প্রতিনিয়ত।
এই পরিস্থিতিতে জনসাধারণের করণীয় এবং বর্জনীয় নিয়ে মেহেরপুর জেলার আমঝুপি ইউনিয়নের আমঝুপি আইডিয়াল স্কুল প্রাঙ্গন ও আমঝুপি বাজারে নুরুন নিসা ফাউন্ডেশনের আয়োজন “তীব্র গরমে জনসচেতনতা মূলক আলোচনা ও শরবত বিতরণ”